এইমাত্র পাওয়া

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রাথমিক শিক্ষকের খোলা চিঠি

মাননীয় প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ স‌রকার।

সদয় দৃ‌ষ্টি আকর্ষণঃ মূখ্য স‌চিব ম‌হোদয়,মাননীয় প্রধানমন্ত্রী’র কার্যালয়।

‌বিষয়ঃ মাননীয় প্রধানমন্ত্রী’র ০৯/০৩/২০১৪ তা‌রি‌খ ও ১৯/০৩/২০১৪ তা‌রি‌খের ঘো‌ষিত প্র‌তিশ্রু‌তি ও‌ নির্বাচনী ইশ‌তেহার বাস্তবায়ন প্রস‌ঙ্গে।

ম‌হোদয়,
আস সালামু আলাইকুম।
‌বিনীত নি‌বেদন ও সদয় অবগ‌তির জন্য
মাননীয় প্রধানমন্ত্রী’র স্বপ্ন ছিল প্রাইমারী স্কু‌লের শিক্ষক হওয়া।
মাননীয় প্রধানমন্ত্রী’র প্রাথ‌মিক শিক্ষা সপ্তাহের ঘোষণা (ভাষণ নং -৪৮১,৫৪৭;
০৯/০৩/২০১৪ ও ১৯/ ১০/২০১৪ তারিখ) প্রাথ‌মিকের প্রধান শিক্ষক‌দের দ্বিতীয় শ্রে‌ণি (তৎকালীন) ও প্রাথ‌মিক ও গণশিক্ষা মন্ত্রনাল‌য় প‌রিদর্শ‌নের সময় সহকারী শিক্ষক‌দের বেতন বৈষম্য নিরস‌নের নি‌র্দেশনা দেওয়া স‌ত্তেও ৬ বছর অতিবা‌হিত হওয়ার পরও প্রতিশ্রুতি বাস্তবায়‌ন না হওয়ায় ~ প্রধান শিক্ষক‌দের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেড বাস্তবায়‌নের দাবী‌তে ওনার রাষ্ট্রক্ষমতা থাকাকালীন সম‌য়ে শিক্ষক‌রা গত ২৩ অক্টোবর ২০১৯ তা‌রি‌খে কে‌ন্দ্রিয় শহীদ মিন‌া‌রে মহাসমা‌বেশ কর‌ার ঘোষনা দি‌লে পু‌লিশী বাধায় সমা‌বেশ পন্ড হয়।
প‌রে শিক্ষকরা দো‌য়েল চত্ত্ব‌রে সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে আগামী ১৩ ন‌ভেম্ব‌রের ম‌ধ্যে শিক্ষক‌দের দাবী মে‌নে নেওয়ার অনু‌রোধ জানানো হয়।
দাবী মেনে না নেওয়া হ‌লে আগামী ১৭ ন‌ভেম্বর থে‌কে শুরু হওয়া ‌কোমলম‌তি‌দের পঞ্চম শ্রে‌ণির সমাপনী পরীক্ষা বর্জ‌নের ঘোষনা দেওয়া হয়।
‌বিঃদ্রঃ
ডিগ্রী পাশ (ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশন) প্রাথ‌মি‌কের সহকারী শিক্ষক‌দের ১১তম গ্রেড দি‌তে অর্থ মন্ত্রনাল‌য়ের অসম্ম‌তি।
‌নি‌ম্নে উপ সহকারী কৃ‌ষি কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা এস,এস,‌সি (৩বছ‌রের কৃষি ‌ডি‌প্লোমা বর্তমা‌নে ৪বছ‌রের)
‌বেতন গ্রেডঃ ১০ম।
নার্সদের বেতন গ্রেডঃ ১০ম, শিক্ষাগত যোগ্যতাঃ এইচ,এস সি (ডিপ্লোমা ইন নার্সিং ৩ বছর)
আবার;
‌নি‌চে নি‌য়োগ বিজ্ঞ‌প্তি দেখুন অষ্টম পাশ গাড়ীচালক ভাইদের ও ডিগ্রী পাশ প্রাথ‌মি‌কের সহকারী শিক্ষ‌কের বেতন স্কেল একই ৯৭০০/।
‌বেতন গ্রেডঃ ১৫ তম।
পৃথিবী‌র আর কোন দে‌শে এ রকম মহান পেশা আছে ??
মাননীয় প্রধানমন্ত্রী’র ২০৪১ সা‌লের ম‌ধ্যে সুখী সমৃদ্ধ বাংলা‌দেশ গড়‌তে গত ২০১৪ সা‌লে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী’র ‌ঘো‌ষিত প্র‌তিশ্রু‌তি, প্রাথ‌মিক শিক্ষক‌দের বেতন বৈষম্য নিরস‌নে নির্বাচনী ইশ‌তেহার বাস্তবায়ন ও সরকা‌রের ভাবমূ‌র্তি সমুজ্জ্বল রাখ‌তে শিক্ষক‌দের বেতন বৈষম্য নিরস‌নের প্র‌য়োজনীয় ব্যবস্থা গ্রহ‌ণে ম‌হোদ‌য়ের সদয় ম‌র্জি হয়।

সংযু‌ক্তিঃ ‌বি‌ভিন্ন পেশার নি‌য়োগ ‌বিজ্ঞ‌প্তি।

‌বিনীত নি‌বেদক
মুহাম্মদ মাহবুবর রহমান
‌শিক্ষক
‌ক্ষেতলাল,জয়পুরহাট


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.