নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোলের পল্লী জীবিকায়ণ প্রকল্পের (পজীপ) কর্মকর্তা পুষ্পিতা রায়।
তিনি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম। সাধারণ সেবাগ্রহীতারাও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা গেছে, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি পুষ্পিতা রায় নাচোলের পল্লী জীবিকায়ণ প্রকল্পের (পজীপ) কর্মকর্তা হিসাবে যোগদান করেন। সরকারি নীতিমালা উপেক্ষা করে একই স্থানে ৯ বছর ধরে দায়িত্ব পালন করছিলেন।
তিনি গত ৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিপি) উপ পরিচালককে অবগত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক সেবাগ্রহীতা।
নাচোল পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিপি) কর্মকর্তা হারুনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, পুষ্পিতা রায় আমার কাছে ছুটির কোন আবেদন করেননি। তবে তিনি আমাদের ডিডির কাছে ভারত যাওয়ার এক সপ্তাহ আগে ১০ দিনের ছুটির জন্য মৌখিকভাবে বলেছিলেন। তবে তার ছুটি মঞ্জুর হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
