নিউজ ডেস্ক।।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীদের জরুরি সহায়তাসহ দেশের ৬০ লাখ দোকান কর্মচারীদের ঈদ বোনাস ও বেতন-ভাতা ২৬ এপ্রিলের মধ্যে পরিশোধের দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।
সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, কামরুল হাসান, হযরত আলী মোল্লা, রফিকুল ইসলাম, মিস মেহজাবীন মিতালী, মো. দিদার হোসন, মিস কুলসুম আক্তার, মিস হ্যাপি আক্তার প্রমুখ।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইউনিবিএলসি-এর কো-অর্ডিনেটর মোস্তফা কামাল।
বক্তারা বলেন, ঢাকার বঙ্গবাজারের ৫টি মার্কেটের প্রায় ৫ হাজার দোকান আগুনে পুড়ে ছাই। এই সমস্ত দোকানে ১৫ হাজার দোকান কর্মচারী কাজ করতো। অগ্নি দুর্ঘটনার কারণে ব্যবসায়ীরা সবকিছু হারিয়ে দিশেহারা। অন্যদিকে ১৫ হাজার দোকান কর্মচারী চাকরি ছাড়া, বেতন ছাড়া, ঈদ বোনাস ছাড়া।
তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের জরুরি সহায়তা এবং সারাদেশের ৬০ লাখ দোকান কর্মচারীর ২৫ রমজানের মধ্যে ঈদ বোনাস ও বেতন-ভাতা পরিশোধের দাবি জানাচ্ছি।
এছাড়া সারাদেশের দোকান কর্মচারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ তিন দফা দাবিও তুলে ধরেন নেতারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
