এইমাত্র পাওয়া

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে তাকে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১১(১) ধারা অনুসারে অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো-

১) ভিসি হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে;

২) ভিসি পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

৩) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন;

৪) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়।

অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদদীন হলের প্রভোস্টর দায়িত্বও পালন করছেন। গত ৩ জানুয়ারি টানা দুই মেয়াদ মোট আট বছর দায়িত্ব শেষ করেন প্রতিষ্ঠাকালীন উপাচার্য মুহাম্মদ আহসান উল্লাহ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.