এইমাত্র পাওয়া

ফেসবুকে পোস্ট দিয়ে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। তার নাম সিয়াম মো. আরাফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। সিয়ামের গ্রামের বাড়ি নীলফামারি ডোমরা উপজেলায়।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাতটায় মীর মশাররফ হোসেন হলের বি ব্লকের ১১৫ নম্বর কক্ষ থেকে সিয়ামকে উদ্ধার করেন তার বন্ধুরা। সেখান থেকে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত ডা. ধীরেন্দ্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

তিনি সাংবাদিকদের বলেন, সোয়া সাতটার দিকে সিয়ামকে চিকিৎসা কেন্দ্রে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি তিনি আগেই মারা গেছেন। আমরা যখন লাশ পাই তখন দেখেছি রশি গলার মধ্যে গেঁথে আছে, ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে।

সিয়ামের হলের বন্ধু টগর দেবনাথ বলেন, আমি তার সঙ্গে স্কুল থেকে একসঙ্গে পড়াশোনা করছি। আজকে দুপুরের আগে সিয়ামের কক্ষের সামনে গিয়ে কয়েকবার ডাকাডাকি করেছি। এরপর বিকেলে আবারও ডাকাডাকি করছি কিন্তু কোনো সাড়া পাইনি। পরে সন্ধ্যায় যখন আবার এসে ডাকাডাকি করছি তখন কোনো সাড়া না পেয়ে জানালার গ্লাসের ওপরের কাগজ সরিয়ে কক্ষের মধ্যে সিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তখন দরজা ভেঙে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.