নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ নিজ দপ্তরের কলাপসিপাল গেট বন্ধ করে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে। পরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে ওই নেতাকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলা শিক্ষা অফিসে।
জানা গেছে, উপজেলারর ছোট কুষ্টারী এলাকার মৃত আ.লতিফের ছেলে ফজলুল হক বাবু তার বাবার মৃত্যু জনিত পেনশন তার প্রতিবন্ধি ছোট ভাইয়ের নামে নিতে যায় উপজেলা শিক্ষা অফিসে।দীর্ঘদিন ধরে অফিসে ঘুরলেও শিক্ষা অফিসার তার কাজ করেনি।প্রতিবন্ধি ভাইয়ের নামে পেনশন চালু করার জন্য সোমবার দুপুরে স্থানীয় যুব লীগ নেতা আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ ও সাংবাদিক আলমগীর হোসাইনকে সঙ্গে নিয়ে শিক্ষা অফিসে যান বাবু। এসময় উপজেলা শিক্ষা অফিসার মো.আবু সালেহ সরকার ওই প্রতিবন্ধির নামে পেনশন চালু করা যাবে বলে জানান।কেন দেয়া যাবে না এমন কথা জানতে চাইলে শিক্ষা অফিসার তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।
এ সময় উভয়ের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়।এক পর্যায়ে তিনি নিজে উঠে গিয়ে অফিসের কলাপসিপাল গেট বন্ধ করে যুবলীগ নেতাকে অবরুদ্ধ করেন।পরে শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এমদাদুল হক আনছারী এসে কলাপসিপ্যাল গেট খুলে অবরুদ্ধ নেতাকে মুক্ত করেন।ঘটনাকে ঘিরে অফিস চত্বরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ও বর্তমান যুবলীগ নেতা মো.আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ বলেন,সেবা নিতে গেলে অফিস থেকে বের হয়ে যেতে বলা কোন কর্মকর্তার আচরনের মধ্যে পরে না। উপজেলা শিক্ষা অফিসার আবু সালেহ সরকার তার অফিস থেকে বের হয়ে যেতে বলেছেন আমাকে।
এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো.আবু সালেহ সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
