মো ফাহাদ বিন সাঈদ।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সর্ববৃহৎ হল বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকভাবে পালিত হয়েছে। আলোকসজ্জা, মেধাবৃত্তি, ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনটি পালন করে হল কর্তৃপক্ষ।
বুধবার (২২ মার্চ) দুপুরে হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় হল দিবসের আলোচনা সভা। সভায় বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও সাংবাদিক সাদিয়া আফরিন মল্লিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাদিয়া আফরিন মল্লিক বলেন, বঙ্গবন্ধুর সকল আন্দোলন সংগ্রামে ছায়াসঙ্গিনী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। অন্দর মহলে থেকেও বঙ্গমাতা বঙ্গবন্ধুর সকল কর্মকাণ্ডের পেছনে একটি স্তম্ভের মতো দাঁড়িয়ে ছিল। তিনি আজীবন সুখে দুখে সংকটে সংগ্রামে বঙ্গবন্ধুর সহযাত্রী ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন কিংবা তাঁর যদি স্বাভাবিক মৃত্যু হতো তাহলে বাংলাদেশ বহু আগে উন্নত বিশ্বের কাতারে গিয়ে দাঁড়াতো। কিন্তু সেটি যেহেতু তখন হয় নি তাই আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করা। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ স্থাপন করার মধ্যদিয়ে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রত্যয়কে সাফল্যমন্ডিত করবার জন্য যে যার ক্ষেত্র থেকে অবিরাম কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ নুসরাত শারমিন। শুভেচ্ছা বক্তব্য দেন নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, হল শাখা ছাত্রলীগের সভাপতি সাবরিনা আক্তার, সাধারণ সম্পাদক বনু রশীদা মীমসহ অন্যরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
