এইমাত্র পাওয়া

কিশোর গ্যাংয়ের হামলায় দুই শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক।।

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হয়েছে।

বুধবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটি হওয়ার পর ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সিয়াম (১৫) ও নাফিজ (১৫) বাড়ি ফিরছিল। পথে ৫-৬ জন কিশোর গ্যাংয়ের সদস্য পূর্ব বিরোধের জের ধরে তাদের দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। বিকেল সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মৃত্যু হয়।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনার বিস্তারিত জানতে পারিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.