এইমাত্র পাওয়া

কৃষকদের উৎপাদিত ফসল রপ্তানির কথা ভাবছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রফিকুল আলম বকুল, মেহেরপুর জেলা প্রতিবেদকঃ  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করেছে। এখন দেশের চাহিদা মিটিয়ে দেশের উৎপাদিত সবজি ও বিভিন্ন ফসল বিদেশে রপ্তানির কথা ভাবছে। কারণ কৃষকরা যাতে মধ্যসত্ত্ব ভোগীদের হাতে জিম্মি হয়ে না পড়ে। কৃষকদে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কাজ করছে সরকার।

শনিবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে তিন দিনব্যাপী কৃষি মেলা ও কৃষক সমাবেশের উদ্বোধনকালে এ কথাগুলো বলেন মন্ত্রী। এর আগে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি মেলার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। কৃষকদের সাথে কৃষিতে নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের পরিচালক আবু হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক কৃষিবিদ হামিদুর রহমান।

পরে মন্ত্রী মুজিবনগর উপজেরার বাগোয়ান গ্রামের একটি মাঠে উন্নতি প্রযুক্তি ব্যবহার করে গম কাটার উদ্বোধন করেন। এতে কুষকদের খরচ আরো কমবে বলে মনে করেন তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.