নিজস্ব প্রতিবেদক।।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, এ বছর বিশ্বজুড়ে করোনা-সংক্রান্ত জরুরি অবস্থা আর থাকবে না। বিদায় নেবে করোনা মহামারি।
সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তেদরোস আধানোম বলেন, করোনা মহামারি গত তিন বছরে মানব সভ্যতাকে বড় তিনটি ‘শিক্ষা’ দিয়েছে। এগুলো হলো- জনস্বাস্থ্যের গুরুত্ব, বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং মাস্ক, করোনা টিকা ও লকডাউনকে রাজনীতির আওতায় আনার বিপদ এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের গুরুত্ব।
উল্লেখ্য, অনুষ্ঠানে জনস্বাস্থ্য খাতের সম্মানজনক থমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল ইন গ্লোবাল পাবলিক হেলথ পেয়েছেন তেদরোস আধানোম।
সূত্র : রয়টার্স
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
