নিজস্ব প্রতিবেদক।।
চাঁদাবাজির অভিযোগ এনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজিসহ পাঁচ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। মশিউর রহমান নামে এক ব্যবসায়ী বাদী হয়ে এ মামলা করেছেন।
বুধবার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মামলা করা হয়। মামলাটি গ্রহণ করে ওয়ারী থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী জহির কামাল বিষয়টি জানিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৫ আগস্ট আসামি ফরহাদ ব্যাপারী বাদীর কাছ থেকে ব্যবসার কথা বলে ৪ লাখ টাকা ধার নেন এবং ব্যবসায় লাভ হলে লভ্যাংশ দেওয়ার আশ্বাস দেন। কিছু দিন পর বাদী আসামির কাছে টাকা চাইলে তিনি জানান, ব্যবসায় লোকসান হয়েছে এবং শিঘ্রই টাকা ফেরত দেবেন। এরপর গত বছরের ৫ অক্টোবর পাওনা টাকা চাইলে বাদীকে প্রাণনাশের হুমকি দেন ফরহাদ। ইব্রাহিম ফরাজি বাদীকে তাদের সমস্যার সমাধান করে দেবেন বলে জানান এবং তাকে দেখা করতে বলেন।
গত ১৮ নভেম্বর ঢাকার ওয়ারীতে ফরাজীর বাসায় পৌঁছালে অন্য আসামিরা তাকে রুমের ভেতর নিয়ে মারধর করেন। এর মধ্যে আসামি আরশাদ আকাশ পুলিশ পরিচয় দিয়ে বাদীকে পিস্তল ঠেকিয়ে একটি আইফোন এবং ১১ হাজার টাকা ছিনিয়ে নেন এবং তার হাতে পিস্তল দিয়ে ছবি তুলে তার বিরুদ্ধে মামলা দেবে বলে হুমকি দেয়। তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আরো ২ লাখ টাকা দাবি করে এবং এসব বিষয়ে কাউকে কিছু জানলে মিথ্যা মামলা দিয়ে বাদীকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
