রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ জাতীয়করণের দাবিতে এবং কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করছেন ছাত্রীরা। এ দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এ সময় বিভিন্ন শ্লোগান দিতে থাকেন আন্দোলনরত ছাত্রীরাহ।
আজ বুধবার সকাল ১০টা থেকে এ আন্দোলন শুরু করেন তারা।
কলেজের শিক্ষকদের একাংশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কলেজটির প্রধান শিক্ষক গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী এ প্রতিষ্ঠানটি জাতীয়করণের ঘোষণা দিলেও প্রতিষ্ঠান প্রধান এবং গভর্নিং বডি জাতীয়করণের কোন উদ্যোগ গ্রহণ করেনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
