নিউজ ডেস্ক।।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় আবার উত্তাপ ছড়িয়েছে দেশে। এসব বিষয় নিয়ে সরেজমিনে ক্যাম্পাস পরিদর্শনে আসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি কমিটি। গতকাল দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসে আসেন কমিটির সদস্যরা। বিকাল ৫টায় ক্যাম্পাস ত্যাগ করেন তারা।
দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত ইউজিসির কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেজিস্টার, ডিন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, সিনিয়র অধ্যাপক, প্রকল্প পরিচালক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক, অ্যান্টি র?্যাগিং ও যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির আহ্বায়ককের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পরিদর্শন কমিটির আহ্বায়ক ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ও সদস্যসচিব ইউজিসির উপসচিব মোহাম্মদ ইউসুফ আলী খান। কমিটির আরেক সদস্য ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
দেড় ঘণ্টার বৈঠকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে শিক্ষার্থী নির্যাতন, উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ‘কণ্ঠের মতো’ ফাঁস হওয়া অডিও, শিক্ষক নিয়োগে দুর্নীতি, প্ল্যানিং কমিটির নীতিমালা না মানা, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের বিবাদ, চলমান মেগা প্রজেক্ট, র?্যাগিংবিরোধী সভাসহ সার্বিক বিষয়ে কথা বলেন। কমিটি বৈঠকের সকল কথা রেকর্ড করে নেয়। ইউজিসির কমিটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেবে।
জানা যায়, ইউজিসির কমিটির কাছে র?্যাগিং-কা-ে নিজেদের দায় স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের এক ডিন। তিনি বলেন, আমরা আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করলে এ ঘটনা ঘটত না। আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন ও তাৎক্ষণিক হওয়া উচিত। এ সময় অডিও-কা-ের কথা সরাসরি না বলে আকার-ইঙ্গিতে ইউজিসির বিব্রতকর অবস্থার কথা জানান আরেক সিনিয়র শিক্ষক। বৈঠকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। তিনি সামগ্রিক বিষয়ে কথা বলেন। তিনি বৈঠকে কিছু দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাদের বাসাভাড়া মওকুফ, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে অস্বস্তিকর পরিবেশসহ সার্বিক বিষয়ে কথা বলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
