গত ফেব্রুয়ারি মাস থেকে মাসে একবার ১০ টাকায় বই বিক্রি করছে সংগঠনটি। বই বিক্রির এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে অনলাইন শিক্ষা সামাজিক মাধ্যম ক্যাম্পাস।
১০ টাকায় পছন্দের বই কিনতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থী সানজিদা সিলভী বলেন, ১০০ টাকার বই মাত্র ১০ টাকায় কিনতে পেরেছি। আমাদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
শিক্ষার্থী মাহতাব হোসাইন মাশফি বলেন, বই কিনে খুব ভালো লাগছে। এত কম দামে ভালো বই পাব চিন্তাও করিনি।
বই বিক্রি আয়োজনের স্বেচ্ছাসেবী রিমা আক্তার রিমি জানান, শিক্ষার্থীদের এত আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। বইয়ের সংখ্যা সীমিত হওয়ায় অনেকেই বই না পেয়ে ফিরে গেছেন।
বই বিক্রির সমন্বয়ক হিশাম খান বলেন, ১০ টাকায় বই বিক্রি গ্রামপর্যায়েও ছড়িয়ে দিতে চাই; যদিও এজন্য পৃষ্ঠপোষকতা প্রয়োজন।
১০ টাকায় বই কর্মসূচির উদ্যোক্তা মুঈদ হাসান তড়িৎ জানান, শহরের পাঠাগারে শিক্ষার্থীদের পদচারণা কম। তারা এখন ইন্টারনেটে আসক্ত। শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অনুপ্রেরণা জোগাতে আমাদের এ উদ্যোগ। ১০০-১২০ টাকার বই আমরা নামমাত্র মূল্যে মাত্র ১০ টাকায় বিক্রি করছি। শিক্ষার্থীরা বই পড়ায় আগ্রহী হলেই আমাদের উদ্যোগ সার্থক।
তিনি আরও জানান, অন্তত মাসে একবার আমরা ১০ টাকায় বই বিক্রি করব। এবার শতাধিক বই থাকলেও আগামীতে বইয়ের সংখ্যা বাড়বে। বিত্তবানরা এগিয়ে এলে আরও বড় পরিসরে এ আয়োজন করতে চাই আমরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
