নিজস্ব প্রতিবেদক ।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কাতার সফর নিয়ে দেশবাসীকে অবহিত করতে সংবাদ সম্মেলন করবেন। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ৮ মার্চ স্বল্পোন্নত দেশসমূহ (এলডিসি) বিষয়ক জাতিসংঘের ৫ম সম্মেলনে (এলডিসি৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিয়ে কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
