নিজস্ব প্রতিবেদক :
প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশে নির্যাতনের প্রতিবাদে শনিবার (২৬ অক্টোবর) মুখে কালোকাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সকাল ১১টা থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত একযোগে দেশের সব বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদী এ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান মূখপাত্র মো. বদরুল আলম এডুকেশন বাংলা`কে বলেন,গত ২৩ অক্টোবর মহাসমাবেশে পুলিশ শিক্ষকদের ওপর যে নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদে এবং দায়ী পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে শিক্ষকরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত একযোগে মুখে কালোকাপড় বেঁধে কর্মসূচি পালন করেছেন ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
