নিজস্ব প্রতিবেদক, বান্দরবানঃ জেলার লামা উপজেলায় গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার সাবরিনা তারান্নুম মেঘলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বাবার সাথে অভিমান করে গত শুক্রবার সন্ধ্যায় শশুর বাড়ীস্থ নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করেন তিনি।
সাবরিনা তারান্নুম মেঘলা লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা মো. শওকত ওসমানের মেয়ে ও সরকারী মাতামুহুরী কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমানের স্ত্রী। তার একটি কন্যা শিশু রয়েছে।
সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাবার বাড়িতে সাবরিনা তারান্নুম মেঘলার সাথে বাবা শওকত আলীর কথাকাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর মেঘলা অভিমান করে বমুবিলছড়িস্থ শশুর বাড়িতে গিয়ে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেন। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মেঘলাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মৃত মেঘলার লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
