এইমাত্র পাওয়া

ট্রেনের ধাক্কায় ১০ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জেলার কালুখালীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবির ম-ল রবিন (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামের লিটন ম-লের ছেলে ও সূর্যদিয়া-মদাপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা এক্সপ্রেস কালুখালীর সূর্যদিয়া এলাকায় ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলক্রসিংয়ে কোনো লোক না থাকার কারণে ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে আবির ম-ল রবিন মোটরসাইকেল নিয়ে সূর্যদিয়া রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেন চলে এলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ অনেক দূরে গিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, খবর পেয়ে এসআই শহীদকে সরেজমিনে দেখতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.