নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর রামপুরা এলাকার উলন রোডের একটি ভবনের পঞ্চম তলার ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দিপু নামের একজন মারা গেছেন।
এলাকাবাসী জানিয়েছেন, তিনি মানসিক রোগী ছিলেন। বৃহস্পতিবার (০৯ মার্চ) রাতে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায় রাত পৌনে ৮টার দিকে। ঘটনাস্থলে দুটি ইউনিট কাজ করে ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। উলন রোড পলাশবাগের পাশে মাদারল্যান্ড স্কুলের পঞ্চম তলায় ছাদে একটি টিন সেটের রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রুমের ভেতরে থাকা দিপু নামে একজন আগুনে পুড়ে মারা যান।
তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যাবে বলেও জানান এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।
এলাকাবাসী জানান, নিহত দিপু ওই বাড়ির মালিকের ছেলে। তিনি মানসিক রোগী। ঘটনার সময় তিনি ছাদেই ছিলেন। তার সঙ্গে থাকা একটি কুকুরও পুড়ে মারা গেছে বলে জানা গেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
