এইমাত্র পাওয়া

কাল মেডিকেল ভর্তি পরীক্ষা, যে পরামর্শ দিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামীকাল ১০ মার্চ এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৮ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ড. মুজতাহিদ মুহাম্মদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (১০ মার্চ) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা সকাল ৮টা থেকে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রের প্রধান ফটক বন্ধ হয়ে যাবে।

কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.