নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের আরও একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া অডিওতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নিয়োগ বোর্ডের চাকরি দেওয়ার বিষয়ে কথোপকথন হয়।
মঙ্গলবার (৭ মার্চ) রাত ১২টায় অডিওটি ফারাহ জেবিন নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়। এ ছাড়াও অডিওতে উপাচার্য ওই ব্যক্তির আত্মীয়কে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নিয়োগ বোর্ডে প্রথম বা দ্বিতীয় করবেন এমনটি শোনা গেছে। তবে প্রার্থীকে নিয়োগের নিয়ম পূরণ করতে হবে বলে জানিয়েছেন ভিসি।
ক্যাম্পাস সূত্রে, গত ১৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত উপাচার্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন চাকরিপ্রার্থীসহ বিভিন্ন ব্যক্তির কথোপকথনের মোট ১০টি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অডিও ফাঁসের পর গত ১৯ ফেব্রুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ তিনটি বিভাগের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়াও গত ২২ ফেব্রুয়ারি ফাঁস হওয়া অডিও কথোপকথনের কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস এবং প্রকৌশল অফিসের নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি তার ফাঁস হওয়া অডিও কথোপকথনের বিষয়ে জানতে উপাচার্যের কাছে লিখিত বক্তব্য জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিও কথোপকথন তিনি শোনেননি। আমার কর্তৃপক্ষ হিসেবে ইউজিসি এবং সরকার রয়েছে। তারা বিষয়টি দেখবেন।
এদিকে অডিও ফাঁসের ঘটনায় গত ১৭ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান ইবি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এ ছাড়াও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অনুষ্ঠিত হওয়া নিয়োগ বোর্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে দুদকের চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন একজন চাকরিপ্রার্থী। শাহবুব আলম নামের ওই প্রার্থী উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ এনে গত ২৭ ফেব্রুয়ারি দুদুকে আবেদন করেন। বুধবার (৮ মার্চ) সেটি গ্রহণ করেছেন দুদক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
