নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ জেলার আমেরচারা এলাকায় শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামী ফজের আলী লষ্কর (৫৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৩ টার দিকে সে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়। এর আগে মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে মাগুরা জেলার নিজনান্দুয়ালি গ্রামে জামাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে ঝিনাইদহ সদর উপজেলার আমের চারা গ্রামের ঝড়ো লস্করের ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক মারুফ হোসেন জানান, উপজেলার আমের চারা গ্রামের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী গেল বছরের ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়িতে পড়াশুনা করছিল। সে সময় প্রতিবেশী ফজের আলী কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে জোরপুর্বক ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এরপর সে অন্ত:সত্তা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চলতি মাসের এক তারিখে সদর থানায় ফজের আলী কে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করা হয়।
মামলার পর থেকেই পলাতক ছিল ফজের আলী লষ্কর। পরে মঙ্গলবার দুপুরে মাগুরা জেলার নিজনান্দুয়ালি গ্রামের জামাই বাড়ি থেকে তাকে গেপ্তার করা হয়। এরপর আজ বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় ধর্ষণের ঘটনার স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
