এইমাত্র পাওয়া

দিনাজপুরে ট্রাকচাপায় কলেজছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে ট্রাকের চাপায় প্রাণ হারালেন প্রীতি রানী রায় (২০) নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী। নিহত প্রীতি রানী রায় দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামের ড্রাইভার পাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে এবং দিনাজপুর সরকারি কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার সকালে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের গুয়াতলী নামকস্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বেলা পৌনে ১১টার দিকে প্রীতি রানী তার অসুস্থ দাদি কিরনবালাকে সাথে নিয়ে দিনাজপুর-রংপুর মহাসড়কে রিকশাভ্যান যোগে নতুন ভূষিরবন্দর থেকে চিরিরবন্দরের তেঁতুলিয়া ইউপির পুরাতন ভূষিরবন্দরে চিকিৎসকের নিকট যাচ্ছিল। এসময় রিকশাভ্যানটি ওই মহাসড়কের গুয়াতলী নামকস্থানে পৌঁছালে সৈয়দপুর থেকে দশমাইলগামী একটি ট্রাক রিকশাভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রীতি রানীর মৃত্যু হয়।

দশমাইল হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও ট্রাকেরচালক আটক রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.