নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ জেলার কোটালীপাড়ায় কলেজছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েন সুমন অধিকারী (২৬) নামে এক শিক্ষক। পরে বিয়েতে অস্বীকৃতি জানানোয় নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ি গ্রাম থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন অধিকারী উপজেলার রামশীল গ্রামের সুজিৎ অধিকারীর ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তার সুমন অধিকারীর সঙ্গে এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার রাতে সুমন অধিকারী ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে যায়। সেখানে সাধারণ জনতা তাকে আটক করে। এরপর জনতা ওই ছাত্রীকে বিয়ে করতে বললে সুমন অধিকারী বিয়েতে অস্বীকৃতি জানায়।
তিনি বলেন, এ ঘটনায় ওই কলেজছাত্রী কোটালীপাড়া থানায় সুমন অধিকারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ওই মামলায় সুমন অধিকারীকে গ্রেপ্তার করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
