জাতির ফাউন্ডার প্রাথমিক শিক্ষকদের সাথে এ কেমন আচরণ !

কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম।।

দেশের শিক্ষাব্যবস্থার মূলভিত্তি প্রাথমিক শিক্ষা।প্রাথমিক শিক্ষকদের হাতে শিক্ষাগ্রহণ করেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।উচ্চপদ থেকে নিম্নপদ সবপদে আসীন মানুষেরা সকলেই প্রাথমিক শিক্ষকদের কাছে পড়েছেন।অথচ তাদের (প্রাথমিক শিক্ষকদের) যথোপযুক্ত সম্মান আর সম্মানীর ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন।যে কারণে আন্দোলনে নামতে হয়েছে শিক্ষকদের।অন্য অনেক দেশে শিক্ষকদের মাঠে নামতে হয়না।রাষ্ট্র না চাইতে অধিকার দিয়ে দেয়।

আর আমাদের দেশে অধিকারের দাবিতে অান্দোলন করাও দোষের ! শৃংখলা ভংগের অযুহাতে শিক্ষকদের লাঠির বারি খেতে হয়।

হেনস্থার শিকার হতে হয়।কেন ? এ প্রশ্নের উত্তর কে দেবে ? নিরীহ শিক্ষকদের উপর এমন ন্যাক্কারজনক আচরণের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।কর্তৃপক্ষ কি এ অাচরণের জন্য কোন পদক্ষেপ নেবে ? নেবেই বা কীভাবে !
মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের উপর লাটিচার্জের ছবি ভাইরাল হয়েছে।বিভিন্নজন এসব কুকর্মের নিন্দা জানিয়েছেন।

কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায় থেকে জাতিগঠনের ফাউন্ডার প্রাথমিক শিক্ষকদের দাবির ব্যাপারে সহমত প্রকাশ করা হয়েছে।বাস্তবে তার উল্টোটাই।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব মানুষ।আমার মনে হয় শিক্ষকদের উপর এমন দাবি ও আচরণের ব্যাপারে তিনি অবগত নন।কিংবা তাকে ভুল বোঝানো হচ্ছে।জানলে হয়তো তিনি এমন আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেন।

অবিলম্বে শিক্ষকদের দাবি ও তাদের উপর নিন্দনীয় আচরণের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।
না হয় জনগণ ও শিক্ষক সমাজ তাদের কোনদিন ক্ষমা করবেনা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.