নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রড ও লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। মঙ্গলবার (০৭ মার্চ) সকাল ৯টার দিকে নগরীর বিনোদপুরের আমজাদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী ও প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা শুভ বলেন, ‘গতকাল সোমবার আমাদের রুমে সামান্য গান গাওয়া নিয়ে স্থানীয় কয়েকজন হুমকি দিয়ে যায়। এ ছাড়া মেস থেকে বেরিয়ে ক্যাম্পাসে যাওয়ার সময় আমাদের দেখে নেওয়ার হুমকিও দেয়। পরে আজ সকালে আমি ও রাফিউল কবির শান্ত ক্যাম্পাসে যাওয়ার সময় আমাদের ওপর আক্রমণ করা হয়। এ সময় তারা রড ও স্টাম্প দিয়ে পিটিয়ে শান্তর মাথা ফাটিয়ে দেয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা মতিহার থানাকে বলেছি যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
