ট-তে;
টিপরা-গারো-সাঁওতাল-চাকমা
মনিপুরী -মারমা-মুরং-খাসিয়া;
অরণ্য তোমাদের আঙিনা জুড়িয়া
মোটাদাগে তোমরা-সকলেই পাহাড়িয়া।
তোমরাই এ জনপদের
আদিমতম অধিবাসী,
অথচ তোমাদেরকেই বলি কিনা!
উপজাতি নয়তো ক্ষুদ্র জাতি নৃ-গোষ্ঠী।
এ স্রেফ সমতলের শয়তানী
শাসকের বিমাতাসুলভ সংকীর্ণ দৃষ্টি,
বিকশিত হয়নি আজো তাই
তোমাদের কালচার ও কৃষ্টি।
নূন্যতম মৌলিক মানবাধিকারের
অভাব এখানে-
সৃষ্টি করেছে নানা অনাসৃষ্টি!
অদম্য-অসমতল
ভুগোলকে ভুলিয়া,
অতঃপর, কহিল তোমায়
বাংলা হাসিয়া-
হাজার বছর ধরিয়া
তুমি-আমি থাকিব মিশিয়া!
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
