নিজস্ব প্রতিবেদক, নরসিংদীঃ জেলার মনোহরদীর একটি বিদ্যালয়ে বৃহস্পতিবার দেড় ঘণ্টায় ১৪ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে বলে জানা গেছে। তবে প্রধান শিক্ষক জানিয়েছেন, এ সংখ্যা ৮ জনের মতো। তাদের প্রায় সবাই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মেয়ে শিক্ষার্থী।
মনোহরদীর চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত একের পর এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে ঢলে পড়ে।
বিদ্যালয়ের একজন সিনিয়ার শিক্ষক জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় ১২/১৪ শিক্ষার্থী কেউ মাথা ঘুরে, কেউ চোখে ঝাপসা দেখে, কেউবা খিচুনি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। মাথা ও মুখে পানি দেয়ার পর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে সবাই সুস্থ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন জানান, কারণ জানতে গিয়ে তিনি দেখেন তাদের কেউ অতিরিক্ত তাপে, কেউবা অতিরিক্ত ক্ষুধায় অসুস্থ হয়ে পড়েছে।
এ সময় বিদ্যালয়ে মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমানও উপস্থিত ছিলেন।
তিনি জানান, এক-দেড় ঘণ্টার ভেতর সেখানে তিনি ১৪ শিক্ষার্থীকে অসুস্থ হয়ে পড়তে দেখেন। তিনি উপজেলা নির্বাহী অফিসারের বরাত দিয়ে জানান, তারা কারণ উদঘাটন করতে বিষয়টি পর্যবক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
