নিজস্ব প্রতিদেক, ঝিনাইদহঃ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে অতি গোপনিয়তা ও ঘুষবানিজ্যের অভিযোগ উঠেছে সভাপতি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুল কমিটির তিনজন অভিভাবক সদস্য জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ বলেন, সভাপতি ও প্রধান শিক্ষকের যোগসাজশে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে। এখানে জন প্রতি ১৪ লাখ টাকা নেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। জেলা শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা শিক্ষা অফিসে এসে ডিজির প্রতিনিধি নিয়োগের চিঠি নিয়ে গেছে।
চিঠি পাওয়ার বিষয় স্বীকার কলেও ডিজির প্রতিনিধির নাম বলেননি তিনি। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমি কিছু জানিনা এবং নিয়োগের বিষয়ে কোন মিটিংও হয়নি বলে তিনি জানান। কোন পত্রিকায়, কতজন কর্মী চাহিদা দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটাও তিনি জানেন বলে দাবি করেন।
এদিকে বিদ্যালয়ের সভাপতি অহিদুল ইসলাম প্রধান শিক্ষককে দোষারপ করে বলেন, আমি নিয়োগের বিষয়ে কিছু জানিনা এ ব্যাপারে প্রধান শিক্ষক জানে। আর কিছু বলতে পারবো না কিছু জানার থাকলে তার সাথে সাক্ষাত করেন।
বিদ্যালয়ের নির্বাচিত দুই জন শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান ও পলাশ আহমেদে নিয়োগ সংক্রান্ত কিছু জানেনা বলে জানান। এ পর্যন্ত ৩ বার নতুন কমিটির মিটিং হলেও সেখানে নিয়োগের বিষয়ে কোনো আলোচনাই হয়নি বলে তারা দাবী করেন।
জেলা শিক্ষা কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম বলেন, আমি ভবানীপুরের নিয়োগের বিষয়ে আর কিছু বলতে পারবোন।যদি কিছু জানার থাকে তবে তথ্য অধিকার ফর্মে আবেদন করুন।ডিজির প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে এমন তথ্য সাংবাদিকদের জানিয়েছি বলে আমাকে দলীয় লোকজন চাপ প্রয়োগ করছে। তবে বর্তমানে সকল প্রতিষ্ঠানেই এমন টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে বলে তিনি জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
