নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণাঃ জেলার মদনে প্রধান শিক্ষকের গাফিলতিতেই দশম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তারের রেজিস্ট্রেশন হয়নি বলে প্রমাণ মিলেছে।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার নির্দেশে রোববার তিনি বিদ্যালয় গিয়ে বিষয়টি তদন্ত করেন। এদিকে ওই শিক্ষার্থীকে নিয়ে পরিবারের লোকজন আতঙ্কে রয়েছে। ২০২৪ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা না হলে আত্মহত্যার করার হুমকি দিয়েই যাচ্ছে শিক্ষার্থী সানজিদা আক্তার।
বালালী গ্রামের হতদরিদ্র মো. সাইকুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার সানি বালালী বাঘমারা উচ্চবিদ্যালয়ের মানিবক শাখার দশম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। নির্ধারিত ফি জমা দিলেও ২০২২ সালে নবম শ্রেণিতে তার রেজিস্ট্রেশন হয়নি।
এ ঘটনায় শিক্ষার্থী সানজিদা আক্তার প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
