এইমাত্র পাওয়া

বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখ সোমবার সকালে বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করবেন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি স্মার্ট ফকিরহাট গড়ার কারিগর জননেতা স্বপন দাশ।

বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমুল হুদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত বিদ্যুৎসাহী সদস্য দুলাল চন্দ্র দাশ, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ।

এছাড়া এসময় বেতাগা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য পরিমল কুমার দাশ,বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য মোঃ ফরহাদ হাওলাদার,কৃষ্ণপদ দাশ, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন স্মার্ট ফকিরাট গড়ার ক্ষেত্রে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার বিশেষ ভূমিকা রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.