বাসভবন ছাড়লেন ইবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া;  নিয়োগ বোর্ড সংক্রান্ত অডিও ভাইরালের ঘটনায় বাসভবন ছেড়ে ঢাকায় এলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শেখ আবদুস সালাম।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সপরিবারে বাংলো ছাড়েন বলে জানা যায়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানএ বিষয়ে বলেন, ‘ভিসি স্যার ঢাকা গেছেন। ৩ বা ৪ মার্চ পর্যন্ত ছুটিতে থাকবেন।’

গত এক সপ্তাহে ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগ বোর্ড সংক্রান্ত অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে কার্যালয়ে তালা দিয়ে গত তিন দিন ধরে বিক্ষোভ করছে অস্থায়ী চাকরিজীবী পরিষদ ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০২/২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.