নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া; ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের ব্যক্তিগত সহকারীকে (পিএস) অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
তথ্য মতে, বুধবার রাতে ভিসি পিএস আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ভিসি স্যার গতরাতে (বুধবার) আমাকে ডেকেছিলেন। কিন্তু শরীর খারাপ থাকায় যেতে পারিনি। তাই সকালে এসে অব্যাহিতর আদেশপত্র প্রস্তুত করেছি। এখানে ভিসি স্যার শুধু তাকে অব্যাহত দেওয়ার কথা বলেছেন। কোনো কারণ জানাননি।
এর আগে পিএস আইয়ূব আলীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তখন তার কার্যালয় ভাঙচুর ও মারধরও করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন আইয়ূবকে পদ থেকে সরানো হয়নি। তবে ভিসির অডিও ফাঁসের ঘটনার পর তাকে অব্যাহতি দেওয়া হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
