নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দুইটি কর্মচারী পদে নিয়োগের প্রশাসনিক অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
স্টোর কিপার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের দুই পদে নিয়োগের অনুমোদন চেয়েছিলো সংস্থাটি। অবশেষে মিলেছে অনুমোদন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) এ অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)।
জানা গেছে, এনটিআরসিএতে স্টোর কিপারের একটি ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৮টি অনুমোদিত পদ রয়েছে।
রবিবার উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে রাজস্বখাতে সরাসরি নিয়োগযোগ্য তৃতীয় শ্রেণির স্টোর কিপারের একটি ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের একটি শূন্যপদের সরকারি বিধি মেনে নিয়োগের প্রশাসনিক অনুমোদন বা ছাড়পত্র দেয়া হয়।
জানা গেছে, গত ১১ জানুয়ারি এসব পদে নিয়োগের ছাড়পত্র চেয়েছিলো এনটিআরসিএ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
