নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ জেলার দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্তের জেরে কথা কাটাকাটি এবং পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। বিক্ষিপ্তভাবে এটি চলে প্রায় দেড় ঘণ্টা। সংঘর্ষ থামাতে গিয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মাঈন উদ্দিনসহ আরও নয় জন আহত হয়েছেন।
এদিকে হামলার অভিযোগ এনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বলেন, হাসপাতালের সামনের এক ব্যবসায়ী কিছুদিন ধরে মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। রবিবার রাতে ওই ছাত্রী কলেজের বাইরে এলে ফের উত্ত্যক্তের জেরে ওই সংঘর্ষ হয়। এসময় নয়জন আহত হয়েছেন।
তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
