নিজস্ব প্রতিবেদক, জামালপুরঃ জেলার মেলান্দহে শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা প্রদান করা হয়। বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট এর আয়োজন করে।
এ উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় ট্রাস্টের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ট্রাস্টের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি মফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মির্জা আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান ভুট্রো, দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরি, শ্যামপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মাস্টার, রোকনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: সোবহান বিএসসি, খাসিমারা হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক জিয়াউল হক, মালঞ্চ হাই স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা এবংঅবসরপ্রাপ্ত শিক্ষক মোশারফ হোসেন প্রমুখ।
সভায় অবসরপ্রাপ্ত ১৭ শিক্ষক-কর্মচারীদের মাঝে সর্বমোট ৩৩ লাখ ৩২ হাজার ১৫০ টাকার চেক প্রদান করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
