এইমাত্র পাওয়া

তিন বাংলাদেশি শিক্ষার্থীর লাশ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে

শিক্ষাবার্তা ডেস্কঃ কানাডার টরন্টোতে নিহত তিন বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য কাজ করছে বাংলাদেশের মিশন।

বিষয়টি গণমাধ্যমকে জানান কানাডাতে বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমান।

রাষ্ট্রদূত বলেন, নিবিড়ের অবস্থা ভালো নয়। তবে আমরা খোঁজ-খবর রাখছি এবং যেকোনও প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত আছি।

মরদেহ পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, এর একটি প্রক্রিয়া আছে। মৃত্যুসনদ, পাসপোর্টের কপি, প্লেনের বুকিংসহ অন্যান্য বিষয়গুলো সম্পন্ন করতে কিছু সময় প্রয়োজন। তবে আমরা দ্রুততম সময়ে এটি শেষ করবো।

টরন্টোর স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শাহরিয়ার খান, আরিয়ান আলম দিপ্ত এবং এঞ্জেলা বাড়ৈ নিহত হয়েছেন। এছাড়াও জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০২/২৩      


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.