এইমাত্র পাওয়া

কানাডায় ৩ বাংলাদেশী শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত

অনলাইন ডেস্ক।।

কানাডার টরেন্টোর হাইওয়ে ৪২৭–এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়ছবি: সংগৃহীত

কানাডার টরেন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১ টায় এই দুর্ঘটনা ঘটে। খবর সিবিসি নিউজ

অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, টরেন্টোর হাইওয়ে ৪২৭–এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।

দুর্ঘটনার সময় গাড়িতে চারজন আরোহী ছিলেন। তাঁরা সবাই বাংলাদেশি। শিক্ষার্থী ভিসায় টরেন্টোয় অবস্থান করছিলেন বলে সেখানকার পুলিশ জানিয়েছে।

এ দুর্ঘটনায় গাড়িতে থাকা তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত একজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.