এইমাত্র পাওয়া

১৪ ফেব্রুয়ারির অনুষ্ঠান: কলেজ মাঠে ১৪৪ ধারা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ জেলার গফরগাঁও সরকারি কলেজ মাঠে ১৪ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় গফরগাঁও সরকারি কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথে’র বিনামূল্যে চক্ষু শিবির ও স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি এবং স্বপ্নচর সমাজ কল্যাণ সংস্থার বসন্ত বরণ উৎসবের প্রস্তুতি নেয়। একই তারিখে কলেজের উদ্যোগে দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসবের কর্মসূচি নেওয়া হয়। এতে কলেজ মাঠে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, কলেজ মাঠে একই দিনে একাধিক কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.