এইমাত্র পাওয়া

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত

 

বান্দরবান প্রতিনিধি :

অনুষ্ঠিত হয়ে গেলো আজ ১৪ ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বান্দরবান পৌরসভা আয়োজনেঃ- স্থানীয় সরকারি শহর প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আব্দুল মোমেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার সম্মানিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আহবায়ক, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক।

বান্দরবান পার্বত্য জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সিমা দাস,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী, শহর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ অভিবাবক ও কোমল মতি ছাত্র ছাত্রীরা। কবিতা আবৃত্তি, ছড়া রচনা প্রতিযোগিতা, ও বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.