নিজস্ব প্রতিবেদক :
নীতিমালায় ত্রুটি থাকার বিষয় স্বীকার করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাফ জানিয়ে দিয়েছেন সরকার এমপিও দিতে বাধ্য নয়। যোগ্য না হলে এমপিও দেয়া হবে না। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, যত কথা বলেন, এই নীতিমালায় এমপিওর ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ নেই। তবে যারা এবার যোগ্য হতে পারবেন না,তাদের আগামী বছর সংশোধিত নীতিমালার ভিত্তিতে এমপিও দেয়া হবে।
রোববার (২০অক্টোবর) রাতে রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে আন্দোলরত শিক্ষক প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।
ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহদুন্নবী ডলার এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে এমপিওর বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
শিক্ষক নেতাদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, সরকার এমপিও দিতে প্রতিজ্ঞা করেনি। স্বেচ্ছায় সজ্ঞানে জেনেশুনে বেসরকারি প্রতিষ্ঠানে আপনারা চাকরি নিয়েছেন।হয়তো আশা করেছেন কোনো একদিন সরকারি সুযোগ সুবিধা পাবেন। কিন্তু সরকার কোনো দিন প্রমিজ করেনি। যে এতো তারিখের মধ্যে আপনাকে সুবিধা দেয়া দিবো।
ব্যবসার ক্ষেত্রে যেমন ট্রেড লাইসেন্স নিতে হয়, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বীকৃতি দেয়া হয়। স্বীকৃতি দেয়া মানে এমপিও নয় যোগ করেন শিক্ষামন্ত্রী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
