নিউজ ডেস্ক।।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা মহিলা কলেজে ১৫ জন শিক্ষকের তত্ত্বাবধানে ছিল মাত্র একজন শিক্ষার্থী। এইচএসসির ফলাফলে এ শিক্ষার্থী ফেল করেছেন।
এ শিক্ষার্থী নলডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছিল। এ ঘটনার ফলে কলেজটিকে অকৃতকার্য ঘোষণা করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নলডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম।
তিনি বলেন, কলেজটি ২০১০ সালে প্রতিষ্ঠা হয়।
এরপর পর্যায়ক্রমে ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি পেলেও এখনও এমপিওভুক্ত হয়নি।
তিনি আরও জানান, বিগত বছরগুলোতে কলেজটির ফলাফল ভালো ছিল। এরই মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও করোনাকালীন সময়ে কলেজটির শিক্ষাসহ প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যাহত হয়। আমরা সব প্রতিকূলতা মোকাবিলা করে বর্তমানে নিয়মিত কলেজ পরিচালনা করছি।
২০২২ সালে এ কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। কিন্তু বুধবারের ফলাফলে এ শিক্ষার্থী ফেল করেছেন। আশা করি আগামী বছর আমরা ভালো ফলাফল করব।
এ বিষয়ে নলডাঙ্গা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আহম্মদ আলী বলেন, ২০২৩ সালে এইচএসসিতে একজন ছাত্রী পরীক্ষা দিয়ে ফেল করেছে। এটি খুবই দুঃখজনক। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
