পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী সদর উপজেলাধীন ২নং বদরপুর ইউনিয়নের শিয়ালীতে বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া কলেজ এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস।
ভিত্তি প্রস্থর স্থাপন শেষে বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (মোহন মিয়া) কলেজ এর ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া কলেজের অধ্যক্ষ মিসেস তাহেরা সুলতানা এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খলিলুর রহমান মোহন মিয়া।
বিশেষ আলোচকের বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব বিপ্লব কুমার ভট্রাচার্য্য, বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ ড. কাইউম উদ্দিন আহমেদ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. লিয়াকত হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান মানিক মিয়া, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান, জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম মহাসিন, জেলা পরিষদ চেয়ারম্যানের পুত্র তাহের রহমান বিজয় সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য অতিথিবৃন্দ বৃক্ষ রোপন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
