এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
যৌন হয়রানির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি ও অপরাধীদের ন্যায় বিচারের দাবিতে হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের অংশগ্রহণে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত।
বুধবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে নিজেরা করি ও ভূমিহীন সমিতির আয়োজনে পাকেরহাট শাপলা চত্বর থেকে শিশু পার্ক পর্যন্ত জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, আকবর আলী শাহ স্কুল এন্ড কলেজ ও পাকেরহাট সরকারী কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, জমির উদ্দিন শাহ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শাহরিয়ার জামান নিপুণ শাহ, নিজেরা করি সংস্থার বিভাগীয় প্রশিক্ষক মালতি বিশ্বাস, অঞ্চল সমন্বয়ক কল্যাণী সরকার, কেন্দ্রীয় সাংস্কৃতিক টিমের বিভূতি রঞ্জন রায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক ও ভূমিহীনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, যৌন হয়রানি প্রতিরোধে যেমন সকলকে সচেতন হতে হবে তেমনি এমন ঘটনার সাথে জড়িত অপরাধীদের শাস্তি কার্যকর প্রয়োজন। তাহলেই এধরণের অপরাধ কমবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
