কুবি প্রতিনিধি মাহফুজ কিশোর :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন আগামী ২৭ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের সম্মতিতে এই দিন ধার্য করা হয়েছে। বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, নির্ধারিত সময়ে সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যেই কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।
এদিকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবর্তনের তারিখ ঘোষণা হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
