এইমাত্র পাওয়া

বর্তমান সরকার শিক্ষাবান্ধব: আমু

শিক্ষাবার্তা ডেস্কঃ বর্তমান সরকার শিক্ষাবান্ধব উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই তিনি দেশে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার মধ্যদিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন। যার সুফল আজও জাতি ভোগ করছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের বরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল , জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০২/২৩   


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.