এইমাত্র পাওয়া

আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেনিন জাফর।।

মাগুরা শ্রীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে।
৩১ জানুয়ারী ( মঙ্গলবার) দিনব্যাপী আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি আমতৈল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মাকসুদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ক্রীড়া ভাষ্যকর মোঃপলাশ খান ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃকামরুল হাসান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিএম নকিবুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সবিতা রাণী ভদ্র, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা:পান্না খাতুন, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষক মোল্লা মতিয়ার রহমানসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ছিলেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা ফয়জুর রহমান লাভু। তিনি আমাদের প্রতিনিধিকে জানানা- দিনব্যপি অত্যান্ত মনোমুগ্ধকর ও শান্তিপূর্ন পরিবেশে আমাদের বিদ্যালয়ের ৩৮২ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতা মূলক ৪৩টি ইভেন্টে অংশ গ্রহন করে আগত দর্শকদের মাতিয়ে রাখে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.