নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরঃ কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) ইউনুছ ফারুকী বলেন, যে শিক্ষায় বিনয় নেই সেই শিক্ষা কিন্তু শিক্ষা নয়।
চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি দীর্ঘ ৮ বছর প্রধান শিক্ষক ছিলাম।এটি আমার লাইফে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের সবার মাঝে এখন একটি লক্ষ্য জিপিএ -৫ পাওয়া। এটি নিয়ে বেশি গবেষণা হচ্ছে। কিন্তু এটি কি শিক্ষার মূল উদ্দেশ্য। যে শিক্ষায় বিনয় নেই সেই শিক্ষা কিন্তুু শিক্ষা নয়।
তিনি বলেন, যে জীবনের সাথে দেশ প্রেম নেই সেই জীবন কিন্তু জীবন নয়। কাজই প্রকৃত শিক্ষা মানুষকে বিনয়ী হতে শিখায়। আর মানুষের মধ্যে দেশ প্রেম জাগ্রত করে। বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেছে। এই স্মার্ট বাংলাদেশের কিন্তু তোমাদের হাত ধরেই পূর্ণতা পাবে । মনে রাখবে মানুষ না যত বড় পৃথিবীটা তার চেয়ে অনেক বড়। আবার পৃথিবীটা যত না বড় মানুষের স্বপ্ন তার চেয়ে অনেক বড়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ শিশিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবানাথ, চাঁদপুর গর্ভনমেন্ট টেকনিক্যাল হাইস্কুলের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/৩০/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
