নিজস্ব প্রতিবেদক।।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের নিউ ব্রান্সউইকে বয়স লুকিয়ে মাধ্যমিক পর্যায়ের স্কুলে ভর্তি হওয়ায় ২৯ বছরের তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। চার দিন স্কুল করার পর তিনি ধরা পড়েছেন।
হায়জং শিন নামের ওই তরুণীকে পরিচয়পত্রের তথ্য বিকৃতি ও জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে।
নিউ ব্রান্সউইক পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের সুপারিন্টেডেন্ট অব্রে জনসন বলেন, গত সপ্তাহে ভুয়া নথি দিয়ে এক নারী স্কুলে ভর্তি হয়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বিবিসি
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
