শিক্ষাবার্তা ডেস্কঃ বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতির বাইরে রাখার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলেন জেলা প্রশাসকরা (ডিসি)। ডিসিদের সেই প্রস্তাবে সায় দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সেশন শেষে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আচরণ বিধিমালা করার প্রস্তাব দিয়েছিলেন ডিসিরা। এটি ভালো প্রস্তাব। শিক্ষকদের জন্য শিগগিরই আলাদা আচরণ বিধিমালা করা হবে।
এর আগে মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের তিনি ২৫ দফা নির্দেশনা দেন। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন উদ্বোধনের আগে বক্তব্য দেন।
এবার জেলা প্রশাসক সম্মেলনে মোট ২৬টি অধিবেশন থাকছে। তার মধ্যে ২০টি থাকবে কার্য অধিবেশন। অর্থাৎ এসব বৈঠক বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে করা হবে
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৪/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
